ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল সাংবাদিকের

কাগজের খবর ডেস্ক:

নাদিম হোসেন

সাভারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নাদিম হোসেন (৪০) নামে এক স্থানীয় সাংবাদিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নাদিম হোসেন সাভার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা জানান, বুধবার (৪ নভেম্বর) সাংবাদিক নাদিম হোসেন ডেঙ্গুতে আক্রান্তের বিষয়টি চিকিৎসকরা নিশ্চিত করেন। পরে সেদিনই তাকে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কিন্তু তার শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছিল। পরে আজ সকালে নাদিমের শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। এরপরে বিকেল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল সাংবাদিকের

আপডেট সময় ০৪:৩২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬