কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ‑সভাপতি রেজাউল কবির পল যুক্তরাজ্য আগমন উপলক্ষে মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠিত
যুক্তরাজ্য প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ‑সভাপতি রেজাউল কবির পল এর যুক্তরাজ্য আগমন উপলক্ষে গত ০২ নভেম্বর সোমবার সন্ধ্যা ৮ টার সময় লন্ডনের Aroma Espresso (২৩৪ Barking Rd, London E6 3BB) এ যুক্তরাজ্য বসবাসরত ঢাকার জাতীয়তাবাদী পরিবারের সাথে এক মতবিনিময় সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির অন্যতম সদস্য হাসনাত কবির খান রিপন। সঞ্চালনা করেন যুক্তরাজ্য যুবদলের সহ‑প্রচার সম্পাদক মোঃ জাকির হোসেন।
সভার শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকো এর মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাকির হাওলাদার।
এরপর প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আয়োজক কমিটির পক্ষ থেকে জাহার আক্তার শিমলা, মোঃ জাকির হোসেন, ব্যারিস্টার মুফতি নাফিস, নাইম আহমেদ শ্যামল, মোঃ মাসুদ রানা, জাকির বিক্রমপুরী, ওবাইদুর রহমান শিবলু, মোহাম্মদ রাসেল, জুনায়েদ আহমেদ রিয়াজ, টিটু দেওয়ান, হাসিবুর রহমান, মাহবুবুর রহমান বাবু ও জাকির হাওলাদার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ‑সভাপতি রেজাউল কবির পল। তিনি প্রবাসী পরিবারের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুন্দর আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সদস্য তাজুল ইসলাম, সিনিয়র সদস্য আবেদ রেজা, যুক্তরাজ্য বিএনপির অন্যতম সদস্য ডালিয়া বিনতে লাকুরিয়া, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক বাবর চৌধুরী , ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ‑সভাপতি ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম রিবলু , যুক্তরাজ্য বিএনপির সাবেক নেত্রী জাহার আক্তার শিমলা , পর্তুগাল বিএনপির সদস্য সচিব সাইফ আহমেদ সুইট , কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম ইব্রাহিম মিয়া , যুক্তরাজ্য যুবদলের সহ সাধারণ সম্পাদক কাজী তাজ উদ্দিন আকমাল , নিউহ্যাম কাউন্সিলের কাউন্সিলর আব্দুল হালিম; ইলফোর্ড সেন্টারের কাউন্সিলর ইনামুল হোসেন অসরু , গ্রেটার ঢাকা ক্লাব ইউকের সভাপতি আলী আহমেদ , ঢাকা এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি ব্যারিস্টার মুফতি নাফিজ।
এছাড়াও বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য নাইম আহমেদ স্যামল, ওবাইদুল খান শিবলু, মাসুদ রানা সহ যুক্তরাজ্য বসবাসরত ঢাকা জেলা জাতীয়তাবাদী পরিবারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহিলা দলের সাবেক সিনিয়র সহ‑সভাপতি নাসরিন হাসান , যুক্তরাজ্য মহিলা নেত্রী সেলি মান্নান , জেরিন খান, গ্রেটার ঢাকা ক্লাবের উপদেষ্টা ও কমিউনিটি লিডার আব্দুল হালিম বেপারী, মোয়াজ্জেম হোসেন সোহরাব; সাধারণ সম্পাদক সফিউদ্দিন আলমগীর; এম সাইফুদ্দিন সাইফ , সাধারণ সম্পাদক ও সাহেদ ডিপি যুগ্ম সম্পাদক কেরানীগঞ্জ এসোসিয়েশন ইউকে , হাসান মাসুদ সাবেক সাংগঠনিক সম্পাদক ঢাকা এসোসিয়েশন ইউকে সহ আরও অনেক নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় ঢাকা ও সারাদেশের দলীয় ও সামাজিক বিষয় নিয়ে রেজাউল কবির পল এর সাথে বিস্তারিত মতবিনিময় করতে পেরে উপস্থিত সকলেই আনন্দ প্রকাশ করেন। সভা শেষে সকলে একসাথে নৈশভোজে অংশগ্রহণ করেন।





















