ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝুট ব্যবসা দখলের দ্বন্দ্ব: টঙ্গীতে সশস্ত্র মোটরসাইকেল মহড়ার ঘটনায় গ্রেফতার ৩

নিজস্ব সংবাদ :

গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সশস্ত্র মোটরসাইকেল মহড়ার ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) গভীর রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন টঙ্গীর পাগার এলাকার মনোয়ার হোসেন (২৮), একই এলাকার কাজী তৌহিদুল সজীব (৩৫) এবং কেরানীরটেক এলাকার রনি খাঁ (৩৯)।

পুলিশের তথ্য অনুযায়ী, সম্প্রতি পাগার ফকির মার্কেট এলাকার একটি বাটন ও জিপার উৎপাদনকারী কারখানার ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে একদল ব্যক্তি মোটরসাইকেলে সশস্ত্র মহড়া দেয়। ওই সময় কারখানায় বিদেশি ক্রেতারা উপস্থিত থাকায় ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর প্রশাসন বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মহড়ায় অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান শুরু করে পুলিশ। সেই অভিযানের অংশ হিসেবেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, গ্রেফতার ব্যক্তিদের বুধবার আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ঝুট ব্যবসা দখলের দ্বন্দ্ব: টঙ্গীতে সশস্ত্র মোটরসাইকেল মহড়ার ঘটনায় গ্রেফতার ৩

আপডেট সময় ০৩:২৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬