ঢাকা ০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের দাম বাড়ানোয় বাড়বে উৎপাদন ব্যয়, চাপ পড়বে সব খাতে

নিজস্ব সংবাদ :

জ্বালানি তেলের দাম ১৫ শতাংশের বেশি বাড়ানোর সিদ্ধান্তে দেশের অর্থনীতির বিভিন্ন খাতে বাড়তি চাপ তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সরকার জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করার পর একটি জাতীয় দৈনিককে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ আশঙ্কার কথা জানান।

বিসিআই সভাপতি বলেন, দেশে বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। একই সময়ে শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রয়োজন অনুযায়ী গ্যাস ও বিদ্যুৎ পাচ্ছে না। এর প্রভাব পড়ছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিতেও। এমন পরিস্থিতিতে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই জ্বালানি তেলের দাম ১৫ শতাংশের বেশি বাড়ানোর সিদ্ধান্ত অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করবে।

তিনি বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে শিল্প উৎপাদন ও পরিবহন ব্যয়ে। ফলে পণ্য উৎপাদন ও পরিবহনের খরচ বাড়বে এবং এর ধারাবাহিকতায় মূল্যস্ফীতির চাপও আরও বাড়তে পারে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়বে।

আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজের আশঙ্কা, উৎপাদন ব্যয় বেড়ে গেলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান কার্যক্রম সংকুচিত করতে বাধ্য হতে পারে। এর প্রভাব কর্মসংস্থানেও পড়তে পারে এবং কিছু ক্ষেত্রে চাকরি হারানোর ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি ব্যবসায়িক চাপ বাড়লে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, কর্মসংস্থান বাড়ানোর যে লক্ষ্য সরকার নিয়েছে, জ্বালানি ব্যয় বৃদ্ধির কারণে তা বাস্তবায়ন কঠিন হয়ে পড়তে পারে। একই সঙ্গে এমন সিদ্ধান্তের কারণে সরকারের প্রতি মানুষের আস্থায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কাও রয়েছে।

তার মতে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সামগ্রিক প্রভাব অর্থনীতি ছাড়িয়ে দেশের সার্বিক আর্থসামাজিক পরিস্থিতিতেও চাপ তৈরি করতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

জ্বালানি তেলের দাম বাড়ানোয় বাড়বে উৎপাদন ব্যয়, চাপ পড়বে সব খাতে

আপডেট সময় ০৩:১০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬