জেদ্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সৌদি আরবের জেদ্দায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরব পশ্চিমাঞ্চল সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন সিটিজি। সদস্য সচিব হানিছ সরকার উজ্জ্বল ও জাহাঙ্গীর সরকারের সঞ্চালনায় অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান এবং প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন।
বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি মানবসেবা, ঐক্য ও দায়িত্ববোধের প্রতীক। প্রবাসের মাটিতে থেকেও দেশের মানুষ ও প্রবাসীদের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ, মোহাম্মদ ইকবাল প্রধান, সালাউদ্দিন জনি, মনোয়ার খান, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আমজাদ হোসেন ও সদস্য সচিব আব্দুর রহিমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।























