ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় খেলাফত মজলিসের সমাবেশ: গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি আল্টিমেটাম

নিজস্ব সংবাদ :

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
গণভোটের ফলাফল দ্রুত বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় নাগরিক সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখা। শনিবার বিকেলে শহরের শহীদ গার্ডেনে আয়োজিত এ সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নেতারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের গুরুত্ব এবং ভবিষ্যৎ রাজনৈতিক করণীয় নিয়ে বক্তব্য দেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে বর্তমান সংসদের কার্যক্রম চালিয়ে যাওয়া গ্রহণযোগ্য নয়। তার ভাষ্য, জনগণের দেওয়া রায় দ্রুত কার্যকর করতে হবে, অন্যথায় আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের কর্মসূচি নেওয়া হবে।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে মামুনুল হক বলেন, গণভোট বাস্তবায়নের বিষয়ে কোনো ধরনের বিলম্ব বা টালবাহানা জনগণ মেনে নেবে না। তিনি দাবি করেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।

এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় কোনো বিদেশি প্রভাব বা আধিপত্য জনগণ গ্রহণ করবে না। দেশের সিদ্ধান্ত দেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শারাফাত হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী এবং বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আরিফুজ্জামান আরিফ, ঝিনাইদহ জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান এবং চুয়াডাঙ্গা জেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চুয়াডাঙ্গায় খেলাফত মজলিসের সমাবেশ: গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি আল্টিমেটাম

আপডেট সময় ০৩:১৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬