ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্র সংকুচিত হচ্ছে, গণমাধ্যমের স্বাধীন ভূমিকা চান নাহিদ ইসলাম

নিজস্ব সংবাদ :

দেশে গণতান্ত্রিক পরিসর ধীরে ধীরে সংকুচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে দেশের গণমাধ্যমকে স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স আয়োজিত ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, দেশে মতপ্রকাশের সুযোগ ও গণতান্ত্রিক পরিসর সংকুচিত হওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা ঠেকাতে সবাইকে একসঙ্গে ভূমিকা রাখতে হবে। সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করে সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করাই গণমাধ্যমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা।

বিরোধী দলের সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের মৌলিক চাহিদা—গ্যাস ও বিদ্যুতের নিশ্চয়তার দাবিতে রাজনৈতিকভাবে কর্মসূচি দেওয়া হচ্ছে। কিন্তু এসব কর্মসূচিকে সরকারের পক্ষ থেকে ‘হঠকারিতা’ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এমন বক্তব্য আসায় গণতান্ত্রিক পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, এমন পরিস্থিতিতে গণমাধ্যমের কাছ থেকে কোনো পক্ষের হয়ে নয়, বরং নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে বিরোধী দল। দেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে—এমন পরিবেশ নিশ্চিত করাও জরুরি বলে তিনি উল্লেখ করেন।

আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসি আরা জামান সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা বক্তব্য দেন। তারা জুলাই আন্দোলনের সময় সাংবাদিকদের ভূমিকা ও অভিজ্ঞতা তুলে ধরেন।

সভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

গণতন্ত্র সংকুচিত হচ্ছে, গণমাধ্যমের স্বাধীন ভূমিকা চান নাহিদ ইসলাম

আপডেট সময় ০২:৪৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬