ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন

নিজস্ব সংবাদ :

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির নিজস্ব কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে কোনাবাড়ীর ছানা মার্কেট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়ের উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

দীর্ঘদিন পর স্থায়ী কার্যালয় পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। তাদের ভাষ্য, মহানগরীর অন্যান্য থানায় দলীয় কার্যালয় থাকলেও কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির নির্দিষ্ট কোনো অফিস ছিল না। ফলে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনায় নানা ধরনের অসুবিধার মুখোমুখি হতে হতো। নতুন কার্যালয় চালু হওয়ায় এখন থেকে নিয়মিত দলীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় আরও শক্তিশালী হবে বলে তারা আশা প্রকাশ করেন।

কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রায়হান আহমেদ হৃদয়, কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, সহসভাপতি রফিকুজ্জামান রফিক ও রেজাউল করিম মাস্টার, সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ ফরহাদ হোসেন, থানা যুবদলের সদস্য সচিব আজিজুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মাসুম হোসেন, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম সরকার, ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. কামরুলসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শওকত হোসেন সরকার বলেন, নতুন এই কার্যালয়কে কেন্দ্র করেই ভবিষ্যতে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের সমস্যার কথা শোনা এবং সেগুলো সমাধানে এই কার্যালয়কে একটি কার্যকর সেবাকেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন

আপডেট সময় ০৫:৫০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬