ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোনাবাড়ীতে পৃথক দুই অগ্নিকাণ্ডে পুড়ল ৩ ঝুট গুদাম, ক্ষতি ৫০ লাখ টাকা

নিজস্ব সংবাদ :

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কোনাবাড়ীতে পৃথক দুটি অগ্নিকাণ্ডে তিনটি ঝুট গুদামের কাপড় ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এসব অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) মহানগরের আমবাগ এলাকার বাঘিয়া ও ডিস পুকুরপাড় এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার সকালে কোনাবাড়ী থানার আমবাগ বাঘিয়া সরকারবাড়ি জামে মসজিদসংলগ্ন এলাকায় রাসেল মিয়া ও এনামুল হকের ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

অন্যদিকে, একই দিন রাতে কোনাবাড়ী থানার আমবাগ ডিস পুকুরপাড় এলাকায় রনি মিয়ার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, আমবাগের বাঘিয়া এলাকায় পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি ঝুট গুদামের কাপড় ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

দুটি অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কোনাবাড়ীতে পৃথক দুই অগ্নিকাণ্ডে পুড়ল ৩ ঝুট গুদাম, ক্ষতি ৫০ লাখ টাকা

আপডেট সময় ০৭:৩৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬