ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

কাগজের খবর ডেস্ক:

উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

ভয়াবহ আকস্মিক বন্যায় চলমান উদ্ধার কাজে বিদেশি বাহিনীর অংশগ্রহণের প্রস্তাব নাকচ করে দেওয়ার ১২ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করেছে নেপাল সরকার। কাঠমান্ডু জানিয়েছে নেপালের কিছু বিশেষ এলাকায় বিদেশি উদ্ধারকারী টিম ও বিশেষজ্ঞদের কাজ করার অনুমতি দেওয়া হবে।

গত বুধবার বিপুল পরিমাণ পাথর, বরফ ও কাদাসহ পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার দুই দিন পর বিভিন্ন স্থানে মরদেহ পাওয়া যাচ্ছে। নেপাল ও তিব্বতে আকস্মিক ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৬২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নেপালে ৬১৬ জনের মরদেহ পাওয়া গেছে। চীনের তিব্বতে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই দেশ মিলিয়ে আড়াই হাজারের মানুষ এখনও নিখোঁজ।

বুধবার ভোতিকোশি এবং তার শাখানদী লেহন্দে নদীর একটি ব্যারিয়ার হ্রদ (তুষার,পাথর বা অন্যান্য প্রাকৃতিক বাধার কারণে পানির প্রবাহ আটকে যে নদীতে জলাধার তৈরি হয়) ভেঙে পড়ায় ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দেয় নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী রাসুয়া এবং সীমান্তের অপর পাশে তিব্বতের গিরং জেলায়। লাখ লাখ ঘনমিটার পানি এবং তার সঙ্গে আসা টনকে টন কাদা, পাথর, জঞ্জালে ঢেকে যায় দুই দেশের দু’জেলার বিস্তীর্ণ এলাকা।

বুধবার নেপাল সরকার জানিয়েছিল, অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার সক্ষমতা দেশটির নিজস্ব উদ্ধারকারী দলের রয়েছে। তাই অন্য কোনো দেশের উদ্ধারকারী দলকে নেপালে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তবে এক দিনের মধ্যেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসে প্রশাসন। এখন সুড়ঙ্গ থেকে উদ্ধার, ডিএনএ পরীক্ষা ও ফরেনসিক পরীক্ষার মতো নির্দিষ্ট কাজে সীমিতসংখ্যক বিদেশি বিশেষজ্ঞের সহায়তা নেওয়া হবে।

গতকাল শুক্রবার দুপুরে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী সাংবাদিকদের এ প্রসঙ্গে বলেন, “এমন পরিস্থিতিতে সহযোগিতার প্রস্তাব খুবই স্বাভাবিক। তবে আমাদের উদ্ধারকারী বাহিনী দক্ষতার সঙ্গে উদ্ধারকাজ পরিচালনা করছে। এই মুহূর্তে আমাদের বিদেশি উদ্ধারকারী দলের সহযোগিতার প্রয়োজন নেই।”

তবে লোক বাহাদুর ছেত্রী এই বক্তব্য দেওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা কাঠমান্ডু পোস্টকে বলেন যে সরকার তাদের আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে এবং নেপালের কিছু বিশেষ জায়গায় বিদেশি উদ্ধারকারী দল ও বিশেষজ্ঞদের কাজ করার অনুমতি দেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

আপডেট সময় ০৫:৫৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬