ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার দুই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, অব্যবস্থাপনায় অসন্তোষ

নিজস্ব সংবাদ :

কুষ্টিয়ার ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আকস্মিকভাবে পরিদর্শন করেছেন সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখতে পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বুধবার (১৭ জুন) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত জেলার দুটি গুরুত্বপূর্ণ হাসপাতালে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন স্বাস্থ্যমন্ত্রী। প্রথমে তিনি ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে যান। সেখানে প্রায় দুই ঘণ্টা ধরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর, রোগীসেবা কার্যক্রম এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কেও খোঁজখবর নেন তিনি।

পরিদর্শনের সময় হাসপাতালের কিছু অংশে অপরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনার ঘাটতি চোখে পড়লে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত এসব সমস্যা সমাধানের নির্দেশ দেন এবং রোগীদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করে চিকিৎসা কার্যক্রম, অবকাঠামোগত সুবিধা ও রোগীসেবার বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন।

হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে হাসপাতালগুলোর সেবার মান, পরিচ্ছন্নতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কুষ্টিয়ার দুই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, অব্যবস্থাপনায় অসন্তোষ

আপডেট সময় ০১:১৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬