ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ডাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ৩

নিজস্ব সংবাদ :

মনিরুজ্জামান মনির ,বিশেষ প্রতিবেদক

কক্সবাজারের খুরুশকুলের নতুন সেতু–সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ইজিবাইকের এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সানজিদা আকতার (৪০) খুরুশকুল প্রকল্প এলাকার কেউড়া ভবনের বাসিন্দা মোহাম্মদ আলীর স্ত্রী। আহতরা হলেন ইয়ারু বেগম (৩৮), তাঁর মেয়ে পারুল বেগম (১৪) এবং ইজিবাইকের চালক মো. আরাফাত (১৬)। গুরুতর আহত অবস্থায় তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, চিকিৎসার জন্য ভাবি ইয়ারু বেগম ও ভাতিজি পারুলকে সঙ্গে নিয়ে কক্সবাজার শহরের একটি বেসরকারি হাসপাতালে যাচ্ছিলেন সানজিদা। ইজিবাইকটি নতুন সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইজিবাইকটি ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই প্রাণ হারান সানজিদা আকতার।

দুর্ঘটনায় ইয়ারু বেগমের কোমর ও পা ভেঙে যায়, চালক আরাফাতের পা ভেঙে গেছে এবং পারুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

এদিকে দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেলকে অতিক্রম করতে গিয়ে লেন পরিবর্তন করে দ্রুতগতিতে এগিয়ে আসে ডাম্প ট্রাকটি। এ সময় বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়, যার পরিণতিতে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানা–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, দুর্ঘটনার পর পুলিশ ডাম্প ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাঁকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

স্থানীয়দের অভিযোগ, খুরুশকুল সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল ও অতিরিক্ত গতি প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে উঠছে। এই মর্মান্তিক ঘটনার পর সড়কে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কক্সবাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ডাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ৩

আপডেট সময় ০৬:২৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬