ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ার্মআপে বড় হার, তবু বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না ট্রাভিস হেড

নিজস্ব সংবাদ :

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স করেছে বাংলাদেশ দল। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে একমাত্র ওয়ার্মআপ ম্যাচে ইনিংস ব্যবধানে হারতে হয়েছে টাইগারদের। তবে এই ফলকে সিরিজের প্রকৃত চিত্র হিসেবে দেখতে রাজি নন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ওপেনার ট্রাভিস হেড।

সোমবার (১০ আগস্ট) অনুশীলনের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হেড। তিনি জানান, প্রস্তুতি ম্যাচের ফলাফল অনেক সময় বিভ্রান্তিকর হতে পারে।

বাংলাদেশ প্রথম ইনিংসে ২৬৩ রান তোলে। দলের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন মেহেদী হাসান মিরাজ। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধসে মাত্র ৫৪ রানেই গুটিয়ে যায় টাইগাররা। এতে বড় ব্যবধানে হারের মুখ দেখতে হয় বাংলাদেশকে।

হেডের মতে, ওয়ার্মআপ ম্যাচে খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি মূল সিরিজের মতো থাকে না।

‘এ ধরনের প্রস্তুতি ম্যাচ সবসময়ই কঠিন। অনেক সময় খেলোয়াড়দের মনোযোগ সামনের মূল ম্যাচের দিকেই বেশি থাকে,’ বলেন অস্ট্রেলিয়ান এই ব্যাটার।

তিনি আরও বলেন, ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশকে সম্মান জানিয়ে বলতে হয়, বাংলাদেশের খেলোয়াড়রা এখন মূলত বৃহস্পতিবার শুরু হতে যাওয়া টেস্ট ম্যাচ নিয়েই ভাববে।

‘প্রথম ইনিংসে তারা ভালো ব্যাট করেছে। প্রায় ২৭০ রান করেছে, একটি শতকও ছিল। বাইরে থেকে ফলাফল হতাশাজনক মনে হতে পারে, কিন্তু দলের ভেতরে মনোযোগ থাকবে মূল টেস্ট সিরিজে ঘুরে দাঁড়ানোর দিকে,’ যোগ করেন হেড।

অস্ট্রেলিয়ার এই ওপেনারের মন্তব্যে স্পষ্ট, প্রস্তুতি ম্যাচের ব্যর্থতা সত্ত্বেও বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছে না স্বাগতিকরা। এখন দেখার বিষয়, ওয়ার্মআপের হতাশা পেছনে ফেলে টেস্ট সিরিজে কতটা লড়াই করতে পারে টাইগাররা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ওয়ার্মআপে বড় হার, তবু বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না ট্রাভিস হেড

আপডেট সময় ০৯:৩০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬