ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিকে ঘিরে বিতর্কের জেরে দুধ দিয়ে গোসল, জামায়াত কর্মীর রাজনীতি ছাড়ার ঘোষণা

নিজস্ব সংবাদ :

সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষাপটে ব্যতিক্রমী এক প্রতিবাদের ঘটনা ঘটেছে। দলের এক কর্মী প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে জামায়াতে ইসলামীর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন না বলেও জানান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের হরিণাগাড়ি গ্রামের দেবাশীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

দলত্যাগের ঘোষণা দেওয়া ওই কর্মীর নাম দেলোয়ার হোসেন (৩৭)। তিনি স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক এবং যুব বিভাগের সেক্রেটারির দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।

দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আদর্শ ও নীতির প্রতি বিশ্বাস রেখে তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তবে সম্প্রতি দলের এক শীর্ষ নেতাকে ঘিরে প্রকাশিত ভিডিও এবং পরবর্তী ঘটনাপ্রবাহ তার রাজনৈতিক বিশ্বাসে আঘাত হেনেছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার খবর প্রকাশের পর তিনি ব্যক্তিগত সিদ্ধান্তে দল ছাড়ার ঘোষণা দেন। প্রতীকী প্রতিবাদ হিসেবে দুধ দিয়ে গোসল করেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গেও আর নিজেকে সম্পৃক্ত করবেন না।

এ বিষয়ে নূরনগর ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আবদুর রাজ্জাক জানান, দেলোয়ার হোসেন সংগঠনের সক্রিয় কর্মী ছিলেন। দুধ দিয়ে গোসল করে দলত্যাগের বিষয়টি তিনি স্থানীয় লোকজন ও সহকর্মীদের মাধ্যমে জানতে পেরেছেন।

উল্লেখ্য, গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম এবং পারিবারিক সম্মতিতেই তাদের বিয়ে হয়েছে।

ঘটনার পর বিষয়টি তদন্তে দলের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে বুধবার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

এমপিকে ঘিরে বিতর্কের জেরে দুধ দিয়ে গোসল, জামায়াত কর্মীর রাজনীতি ছাড়ার ঘোষণা

আপডেট সময় ০৫:০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬