ঢাকা ০১:২৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি ‘ককরোচ’ পার্টির

নিজস্ব সংবাদ :

আন্দোলনে পুলিশি হামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই হয়েছিল বলে অভিযোগ করছেন ‘ককরোচ জনতা পার্ট সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগও দাবি করেন তিনি।

দীপকে বলেন, ‘ছাত্রদের উপর যে ভাবে আক্রমণ হয়েছে এবং আন্দোলনকারীদের রক্ত ঝরেছে, তা অমিত শাহের নির্দেশ ছাড়া হতে পারে না।’

বৃহস্পতিবার (৩০ জুলাই) নিজের মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দিপকে এই দাবি জানান।

অভিজিৎ দিপকে অভিযোগ করেন, গত ২০ জুলাই দিল্লিতে সংসদ অভিমুখে শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশ যে বলপ্রয়োগ করেছে, তার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেই দেওয়া হয়েছিল। যদিও এ অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ প্রকাশ করেননি।

দিপকে বলেন, প্রশ্নফাঁসের বিরুদ্ধে তাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সাংবিধানিক ছিল। দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখেই তারা আন্দোলন চালিয়ে গেছেন। এরপরও আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি বলে তিনি মন্তব্য করেন।

এসময় দীপকে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের জন্য সিজেপি বিদেশি অর্থ-সাহায্য পেয়েছে বলে অভিযোগও খারিজ করে দেন। তিনি বলেন, ‘যদি সত্যিই আমরা বিদেশি অর্থ পেয়ে থাকি, আর স্বরাষ্ট্র মন্ত্রলালয়ের দায়িত্বে থেকেও অমিত শাহ তা আটকাতে না পারেন, তবে সেটাও তারই ব্যর্থতা। তা হলে নিজেকে কি তিনি ‘চাণক্য’ বলবেন? সে ক্ষেত্রেও তো তার পদত্যাগ করা উচিত।’

সেই সঙ্গে দীপকে অভিযোগ করেন, ২০ জুলাই দিল্লি পুলিশ ইচ্ছাকৃত ভাবে পাথর নিক্ষেপের ঘটনা ঘটিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অজুহাত তৈরি করেছিল। তিনি বলেন, ‘২০ জুলাই দিল্লির যন্তর মন্তরের একটি ট্রাকে করে পাথর এবং একটি ভাঙাচোরা গাড়ি আনা হয়েছিল, যাতে পুলিশি অভিযানের যৌক্তিকতা তুলে ধরা যায়। তিনি আরো বলেন, পাথর নিক্ষেপের পুরো ঘটনাই দিল্লি পুলিশ পরিকল্পিত ভাবে ঘটিয়েছে। বিজেপির লোকজন এসে পাথর ছোড়ে, অথচ দোষ চাপানো হয় ছাত্রদের উপর।’

প্রসঙ্গত, প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনের জেরে গত ২৫ জুলাই মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। আন্দোলনের সাফল্যের পর বুধবার নিজের মহারাষ্ট্রের বাড়িতে ফিরে দফায় দফায় সংবাদমাধ্যমের মুখোমুখি হচ্ছেন দীপকে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এবার স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি ‘ককরোচ’ পার্টির

আপডেট সময় ০৬:৫৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬