এনসিপির মিডিয়া ও ব্র্যান্ডিং কার্যক্রমে নতুন গতি, সারোয়ার তুষারের নেতৃত্বে উপ-কমিটি অনুমোদন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলের গণমাধ্যম, প্রচার এবং ব্র্যান্ডিং কার্যক্রমকে আরও আধুনিক ও সমন্বিত করতে নতুন একটি মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিং বিষয়ক উপ-কমিটি গঠন করেছে। দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষারকে এই উপ-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (১২ জুলাই) রাতে দলের দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন দলের গণযোগাযোগ, প্রচার কার্যক্রম, ব্র্যান্ডিং, গণমাধ্যমের সঙ্গে সমন্বয় এবং ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাকে আরও কার্যকর, সুসংগঠিত ও সময়োপযোগী করার লক্ষ্যেই এই উপ-কমিটির অনুমোদন দিয়েছেন।
নবগঠিত কমিটির নেতৃত্বে থাকছেন সারোয়ার তুষার। বিভিন্ন দায়িত্বে আরও যুক্ত হয়েছেন— তাহসীন রিয়াজ (প্রচার ও ব্র্যান্ডিং), জয়নাল আবেদীন শিশির (প্রিন্ট ও ওয়েব মিডিয়া), ইয়াসির আরাফাত (ইলেকট্রনিক মিডিয়া), মাহবুব আলম (নিউ মিডিয়া ও মাল্টিমিডিয়া), আবদুল্লাহ আল মামুন (ফ্যাক্ট-চেকিং, এআই ও ডিজিটাল ইনভেস্টিগেশন), শাহাদাত হোসেন (সোশ্যাল মিডিয়া), আবু সুফিয়ান রায়হান (ব্র্যান্ডিং), যাবের বিন নূর ঐশি আলম পৃথ্বী (দফতর ও আর্কাইভ) এবং সজীব ওয়াফি।
দলের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই উপ-কমিটির মাধ্যমে এনসিপির গণমাধ্যম ব্যবস্থাপনা, ডিজিটাল উপস্থিতি এবং জনসংযোগ কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।

























