ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালিতে বড় ভাইয়ের হাতে খুন, তিন মাস পর দেশে ফিরল নয়নের মরদেহ; এক ছেলের কবর, আরেক ছেলে কারাগারে

নিজস্ব সংবাদ :

নিজস্ব প্রতিবেদক | মুন্সীগঞ্জ

ইতালিতে বড় ভাইয়ের হাতে নির্মম হত্যাকাণ্ডের প্রায় তিন মাস পর অবশেষে নিজ জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার প্রবাসী যুবক নয়ন ফকির (২৫)। বুধবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার সোনারং ইউনিয়নের বেতকা নতুন বাজার কবরস্থানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। হৃদয়বিদারক এ ঘটনায় শোকে স্তব্ধ পুরো এলাকা।

পারিবারিক সূত্র জানায়, বুধবার সকাল ৮টার দিকে নয়নের মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে দুপুরে মরদেহ নিজ বাড়িতে নেওয়া হলে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। জানাজা শেষে বিকেল ৩টার দিকে তাকে দাফন করা হয়।

নিহতের ফুফাতো ভাই সাব্বির হোসেন জানান, ইতালিতে আটক বড় ভাই হুমায়ুন ফকির এখনও হত্যাকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ করেননি। দাফনের দিন তিনি ফোন করে ছোট ভাইয়ের মরদেহ একবার দেখতে চাইলেও পরিবারের পক্ষ থেকে সেই সুযোগ দেওয়া হয়নি। বর্তমানে ইতালিতে তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে এক ছেলের মৃত্যু এবং আরেক ছেলে বিদেশের কারাগারে থাকায় অসহায় হয়ে পড়েছেন বৃদ্ধ বাবা-মা। তাদের দেখভাল করার মতো তেমন কেউ নেই বলে জানিয়েছেন স্বজনরা।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল ইতালির লেইজ শহরে পারিবারিক ও আর্থিক বিরোধকে কেন্দ্র করে বড় ভাই হুমায়ুন ফকির (৩০) ছোট ভাই নয়ন ফকিরকে হত্যা করেন। ঘটনার পর ভিডিও কলে পরিবারের সদস্যদের কাছে হত্যার কথা স্বীকার করেন তিনি। খবর পেয়ে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি ইতালির কারাগারে আটক রয়েছেন।

নিহত নয়ন প্রায় চার বছর এবং অভিযুক্ত হুমায়ুন প্রায় ১৩ বছর ধরে ইতালিতে বসবাস করছিলেন। দুই ভাইয়ের এমন মর্মান্তিক পরিণতি টঙ্গীবাড়ীর পশ্চিম সোনারং গ্রামে গভীর শোকের ছায়া ফেলেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ইতালিতে বড় ভাইয়ের হাতে খুন, তিন মাস পর দেশে ফিরল নয়নের মরদেহ; এক ছেলের কবর, আরেক ছেলে কারাগারে

আপডেট সময় ০৩:৫৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬