ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তান টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

কাগজের খবর ডেস্ক:

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

এক যুগ ধরে আফগানিস্তান স্পিন শক্তি দিয়ে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাচ্ছে। সীমিত ওভার কিংবা টেস্ট ফরম্যাট– উভয় জায়গাতেই আফগান স্পিনাররা হয়ে উঠেছে অনন্য। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাই তাদের চাহিদাও অনেক। আবুধাবিতে হতে যাওয়া দুই দলের একমাত্র টেস্টের আগেও আলোচনায় স্পিন শক্তি। আজ (শুক্রবার) থেকে একমাত্র টেস্টে নামছে বাংলাদেশ-আফগানিস্তান।

সীমিত ওভারের ক্রিকেটে আফগানিস্তান ধারবাহিক দল হলেও টেস্টে তারা বেশ নড়বড়ে। তবু দলটির স্পিন শক্তি সবসময়ই এক চিন্তার কারণ।

এই ম্যাচে ওপেনিংয়ে ব্যাট করতে পারেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। তিন নম্বর পজিশনে খেলতে পারেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডারে খেলবেন অভিজ্ঞ মুমিনুল হক ও মুশফিকুর রহিম।

ছয় নম্বর পজিশনে খেলবেন চোট কাটিয়ে ফেরা উইকেটরক্ষক লিটন কুমার দাস। সাত নম্বর পজিশনে খেলবেন তাওহীদ হৃদয়। আটে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ খেলতে পারেন। বোলিংয়ে ভরসা তিন পেসার হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

অন্যদিকে রশিদ খানের অনুপস্থিতিতে আফগানিস্তানের নেতৃত্ব দিতে পারেন রহমত শাহ। মাঠে চমক দেখাতে পারেন জিয়াউর রহমান ও কায়েস আহমেদরা।

পরিসংখ্যান

অতীতে দুই দল ২টি টেস্টে অংশ নেয়। সেই দুই টেস্টের মধ্যে একটি করে জয় পায় উভয় দল। ২০১৯ সালে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে হেরে যায় স্বাগতিক বাংলাদেশ। তবে ২০২৩ সালে মিরপুরে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ। তবে এবার খেলা হবে আরব আমিরাতের নতুন ভেন্যুতে। আমিরাতে প্রচণ্ড গরমে খেলা টাইগারদের জন্য চ্যালেঞ্জিং হবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আফগানিস্তান টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আপডেট সময় ০৫:০০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬