ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকদের ‘আয়নাঘর’ পরিদর্শন

নিজস্ব সংবাদ :

রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে অবস্থিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল, যেটি ‘আয়নাঘর’ নামে পরিচিত, তা পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারকরা। শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে তারা সেখানে যান।

পরিদর্শনকারী দলে ছিলেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

তাদের সঙ্গে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদীসহ প্রসিকিউশন টিমের অন্যান্য সদস্য এবং আসামিপক্ষের আইনজীবীরা।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে এই পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই আবেদনে র‍্যাব, ডিজিএফআই ও ডিবির কথিত গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শনের অনুমতি চাওয়া হয়েছিল।

এই পরিদর্শনকে চলমান বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর উপস্থিতিতে বন্দিশালার বিভিন্ন অংশ ঘুরে দেখেন বিচারকরা এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকদের ‘আয়নাঘর’ পরিদর্শন

আপডেট সময় ০৬:৫২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬