ঢাকা ০৮:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অল-ব্ল্যাক লুকে নজর কাড়লেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

কাগজের খবর ডেস্ক:

চিত্রনায়িকা অপু বিশ্বাস

আগের মতো অভিনয়ে নিয়মিত না জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্ত-অনুরাগীসহ নেটিজেনদের মাঝে তার সরব উপস্থিতি রয়েছে।

ঘুরে বেড়াতে ভালোবাসেন তিনি। সময় ও সুযোগ পেলেই ছুটে যান কখনো পাহাড়ের কাছে, আবার কখনো বা সমুদ্রের টানে। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ও ‘ঢালিউড কুইন’ খ্যাত অপু বিশ্বাসের সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমের টাইমলাইন ঠিক এমনই ভ্রমণ আর সৌন্দর্যের গল্প বলছে।

শুটিংয়ে বর্তমানে নেপালে রয়েছেন অপু বিশ্বাস। কাজের ফাঁকে ঘুরেছেন পাহাড়ে, উপভোগ করেছেন ঝরনার সৌন্দর্যও। মঙ্গলবার সাতসকালে এ নায়িকা কিছু ছবি প্রকাশ করেছেন সমুদ্রতট থেকে!

নতুন ছবিগুলোতে দেখা যায়, সমুদ্রের বালুচরে দাঁড়িয়ে আছেন তিনি এবং তাঁর গায়ে হালকা রোদের স্পর্শ। তবে ছবিগুলো ঠিক কোন সমুদ্র সৈকতে তোলা—তা ফেসবুক পেজে খোলসা করেননি এই নায়িকা। উল্লেখ্য, অপুর ভৌগোলিক অবস্থান নেপাল হলেও সেখানে কোনো সমুদ্র সৈকত নেই। তাই ধারণা করা হচ্ছে, ছবিগুলো পূর্বের কোনো ভ্রমণের সময় ধারণ করা অথবা ভক্তদের চমক দেওয়ার এক নতুন মাধ্যম।

ছবি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভিড় জমাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। সেই পোস্ট করা ছবিগুলোতে নানা প্রতিক্রিয়ার পাশাপাশি মন্তব্যের ঘরে ভালোবাসা প্রকাশ করছেন তার নেটিজেনরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অল-ব্ল্যাক লুকে নজর কাড়লেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

আপডেট সময় ০৬:৩৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬