ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজস্ব সংবাদ :

প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে আজ দুপুরে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবেন তিনি।

সোমবার সন্ধ্যায় চার দিনের সফরে মালয়েশিয়া থেকে চীনে যাবেন তারেক রহমান। সফরকালে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

বৈঠকে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পাশাপাশি অন্তত ২০টি সমঝোতা চুক্তি সই হতে পারে। প্রধানমন্ত্রীর প্রথম জোড়া বিদেশ সফর ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গতকাল সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, দুই দিনের সরকারি সফরে রবিবার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর ২৩-২৬ জুন তিনি চীন সফর করবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আপডেট সময় ০২:১৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬