ঢাকা ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৮৭

নিজস্ব সংবাদ :

মনিরুজ্জামান মনির ,বিশেষ প্রতিবেদক

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৮৭ শিশু।

শনিবার (২০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৪ জনে। একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এ সময়ের মধ্যে মোট ৬৭৭ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮০ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হয়েছে ৮০৭ জন। এ সময়ে নতুন করে ৭৪৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ৫৭৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১ হাজার ৭৮৯ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ৯৪৯ জন। আক্রান্তদের মধ্যে মোট ৭৫ হাজার ৯০২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে ইতোমধ্যে ৭১ হাজার ৯৭০ জন বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

সূত্র: ইউএনবি

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৮৭

আপডেট সময় ০৯:৫৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬