ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের প্রতি পরীমণিকে বয়কটের আহ্বান জুমার

কাগজের খবর ডেস্ক:

পরীমণিকে বয়কটের আহ্বান জুমার

মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে সাংবাদিক রবিউল হোসেন রাজুকে গালাগাল ও হেনস্তা করার অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে। এ ঘটনায় পরীমণিকে বয়কট করার আহ্বান জানান ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান তিনি।

পোস্টে জুমা লেখেন, কিছু ব্যাপারে আমি আসলে জাজমেন্টে যাইনা। প্রথম থেকেই মনে হয়েছে যেভাবে মোবাইল হাতে নিয়েই সবাই জার্নালিস্ট সেজে স্যাবোট্যাজ করে এবং নানাভাবে নারীদের হ্যারাজের তালে থাকে হয়ত আসলেই গায়ে হাত দেওয়ার ঘটনা ঘটেছে।

পোস্টে তিনি লেখেন, কিন্তু পরে যখন দেখলাম এই নোংরা এট্যাক সমকালের সাংবাদিক রাজু ভাইকে করা হয়েছে, আমি আসলেই চুপ থাকতে পারলাম না। উনাকে আমি চিনি ইভেন আমার ডাকসুর ও অনেক আগে থেকে। মানুষের ব্যাপারে কনক্লুশনে আসা না গেলেও তার ভদ্রতা সম্পর্কে আমি নিজেই সাক্ষ্য দিতে পারি।

এতে তিনি লেখেন, দুনিয়ার সমস্ত নোংরামি আর আওয়ামী লীগের দালালি করে ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়া এই মহিলা নিজের ফ্রাস্ট্রেশন এই মানুষটার উপর ঝেড়েছে। আর তার শারীরিক প্রতিবন্ধকতা আছে এইটা দেখেও সে থামেনি। সাংবাদিকেরা তাদের কলিগের সাথে এত বড়ো অন্যায়ের পর এরে বয়কট করে কিনা দেখা যাক!

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাংবাদিকদের প্রতি পরীমণিকে বয়কটের আহ্বান জুমার

আপডেট সময় ০৬:৪০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬