ইতালির পাদোভায় বৃহত্তর ঢাকা ক্লাবের আয়োজনে শীতকালীন পিঠা উৎসব
কাগজের খবর প্রতিবেদক :
বাংলাদেশের নানা উৎসব , সংস্কৃতি , ও ঐতিহ্য প্রবাসের মাটিতে বেড়ে ওঠা শিশু , কিশোর আর ইতালিয়ানদের মাঝে ছড়িয়ে দিতে ও অসাম্প্রদায়িক সম্পীতি তুলে ধরতে প্রতি বছর নানা আয়োজনের ব্যাবস্হা করেন ইতালির পাদোভা শহরে বৃহত্তর ঢাকা ক্লাব।
সেই ধারাবাহিকতায় শীত মৌসুমে বাংলার ঐতিহ্য শীতের পিঠার পরিচিতি ঘটাতে এবারো আয়োজন করা হলো শীতকালীন পিঠা উৎসব । পাদোভা শহরে স্হানীয় একটি হলরুম চত্বরে আয়োজিত জাঁকজমক এই আয়োজনে হরেক রকমের মজাদার পিঠার পশরা সাজিয়ে বসেন সেখানে বসবাসরত বাংলাদেশী বেশ কয়েকটি পরিবার , ছিলো চটপটি , ফুচকা, মিষ্টি ও দেশীয় পোশাক এবং গহনার স্টল।
বৃহত্তর ঢাকা ক্লাবের এই আয়োজন বিকেল গড়াতেই জনসমাগম বৃদ্ধি পেতে থাকে । পাদোভা, ভেনিস, ভিসেন্সা ও আশেপাশের শহর হতে হাজারো প্রবাসাী বাংলাদেশী ও ইতালিয়ানরা অংশ নেন এই পিঠা উৎসবে। এই পিঠা মেলায় স্হান পায় পাটিসাপটা , ভাপা পিঠা, কলুই পিঠা, চিতই পিঠা , ফুল পিঠা , সহ নানা রকমের নানা স্বাদের স্বদেশী পিঠা।
দিন ব্যাপী এই পিঠা মেলার ফিটা কেটে উদ্বোধন করেন ভেনেতো বিভাগের কাউন্সিলর এলেনা উস্তানেল। সে সময় এলেনা উস্তানেল ফুল দিয়ে বরন করে নেন বৃহত্তর ঢাকা ক্লাবের নেতৃবৃন্দ সহ আগত অতিথিরা। সে সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক , সামাজিক সংগঠন ও আঞ্চলিক সংগঠন নেতৃবৃন্দ সহ স্থানীয় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ । পিঠামেলার উদ্ভোধক এলেনা উস্তানেল বিভিন্ন পিঠার স্টল ঘুরে দেখেন এবং বাংলাদেশী হরেক রকম পিঠার স্বাদ গ্রহণ করেন। পিঠা উৎসবের শেষ দিকে নারী, শিশু ও যুবক দের জন্য বালিশ খেলা , চেয়ার খেলা , শুশুদের দৌড় প্রতিযোগিতা ও যুবকদের মোড়গের লড়াই প্রতিযোগিতা আয়োজন করেন।
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । সে সময় উপস্থিত ছিলেন , বৃহত্তর ঢাকা ক্লাবের উপদেষ্টা রনি বাশার এবং কামরুল হাসান সজল , সভাপতি আশিকুর রহমান ইউসুফ , সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ , ধর্ম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম , প্রচার সম্পাদক শফিকুল ইসলাম শাওন , সহ ক্রীড়া ও সাস্কৃতিক সম্পাদক সুজন আহমেদ , সদস্য সিকদার শ্যামল ও রনি ।






















