ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শামা ওবায়েদের

নিজস্ব সংবাদ :

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও টেকসইভাবে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের লক্ষ্যে আরও কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের ইকোসক (ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল) হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

শুক্রবার (১৯ জুন) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তিনি মানবিক আইন লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা, সংঘাত প্রতিরোধে অধিক বিনিয়োগ বৃদ্ধি এবং মানবিক, শান্তি ও উন্নয়ন কার্যক্রমের মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি নারী ও কিশোরীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রযুক্তিনির্ভর হয়রানি, সহিংসতা ও অপব্যবহারের বিষয়টি তুলে ধরে এসব হুমকি মোকাবিলায় একটি কার্যকর বৈশ্বিক প্ল্যাটফর্ম গড়ে তোলার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা নারী ও কিশোরীদের ওপর চলমান অর্থায়ন সংকটের নেতিবাচক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘস্থায়ী এ সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতা অপরিহার্য।

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা কামনা করে তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান।

অনুষ্ঠানের ফাঁকে প্রতিমন্ত্রী ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. নগুয়েন মিন ভু-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ এবং বহুপাক্ষিক অঙ্গনে দুই দেশের সমন্বিত সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শামা ওবায়েদের

আপডেট সময় ০৬:০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬