ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তাহসিফের মৃত্যু নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

স্টাফ রিপোর্টার:

চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তুরাগ নদে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য দিয়েছেন তার সঙ্গে থাকা বন্ধুস্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ। দীপের দাবি, ঘটনাস্থলে কথা বলার সময় কয়েকজন লোক তাদের ধাওয়া করেন। এ সময় প্রাণ বাঁচাতে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। আর তিনি সেখান থেকে পালিয়ে যান।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা এ তথ্য জানান।

পিবিআইয়ের এক পুলিশ সুপার বলেন, ‘দীপ বলেছে, ‘আমরা সেখানে (ঘটনাস্থল) কথা বলছিলাম। এ সময় কিছু লোক ধাওয়া করে। তাহসিফ নদীতে ঝাঁপ দেয়। আর আমি পালিয়ে আসি।’’

ওই পুলিশ সুপার আরও বলেন, দীপের দেওয়া বক্তব্যসহ জিজ্ঞাসাবাদে পাওয়া অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

এদিকে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকায় পাওয়া গেছে তার ব্যবহৃত মোটরসাইকেল। শুক্রবার সকালে পিবিআই প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল বলেন, ‘আমরা তাহসিফের মোটরসাইকেলটি উদ্ধার করেছি।’

পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, ‘মোটরসাইকেলটি কার, তা যাচাই করা হচ্ছে। আমরা তদন্তে নৌ পুলিশকে সহায়তা করছি।’

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ‘ভিডিও ধারণকারী’ হিসেবে আলোচনায় আসা তাহসিফ সাউরীর (২৮) ভাসমান মরদেহ গত বুধবার বিকেলে ঢাকার তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা জানান, এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর।

পিবিআই প্রধান মোস্তফা কামাল বলেন, ‘দীপকে হেফাজতে নেওয়ার পর আমরা বেশ কিছু তথ্য পেয়েছি।’ তবে তদন্তের স্বার্থে সেসব তথ্য এখনই প্রকাশ করতে চাননি তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তাহসিফের মৃত্যু নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

আপডেট সময় ০৮:০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬