ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলাহাটে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত!

নিজস্ব সংবাদ :

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষ্যে সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোলাহাট সরকারি মহিলা কলেজের মিলনায়তন কক্ষে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইব্রাহীম খলিলুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলাহাট সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ রিয়াজুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ হারুনর রশিদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ পিয়ার জাহান এবং মুশরীভুজা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আজগার আলী।

এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে রয়েছে, সংগীত (নজরুল সংগীত), আবৃত্তি (নজরুলের নির্বাচিত কবিতা), চিত্রাঙ্কন-অভিনয় (একক), একক নৃত্য, হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা এবং রচনা প্রতিযোগিতা।

শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ছবিক্যাপশনঃ ভোলাহাটে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য সুধীজনের একাংশের দৃশ্য।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ভোলাহাটে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত!

আপডেট সময় ০৩:২১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬