ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে পদ্মায় মা ইলিশ শিকারের অপরাধে ১৮ জেলে আটক

নিজস্ব সংবাদ :

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

নিষেধাজ্ঞা অমান্য করে মুন্সীগঞ্জের পদ্মা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ১৮ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১০দিন করে কারাদণ্ড দিয়ে মুন্সীগঞ্জ কারাগারে প্রেরণ করেন।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান পরিচালনা করে লৌহজং ও শ্রীনগর উপজেলা প্রশাসন। এ সময় প্রায় এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়।
পরে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা ইলিশ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু ও হাছিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম, শ্রীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মালেক খসরু খান, মাওয়া কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মুন্সীগঞ্জে পদ্মায় মা ইলিশ শিকারের অপরাধে ১৮ জেলে আটক

আপডেট সময় ০১:৩৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬