ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘কেউ আইনের ঊর্ধ্বে নন’—ইশরাকের পদত্যাগ ইস্যুতে যা বললেন আইনমন্ত্রী

নিজস্ব সংবাদ :

নিজস্ব প্রতিবেদক

কেউ আইনের ঊর্ধ্বে নন। প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা অমান্য করে কেউ কোনো কাজ করলে তিনি যথাযথ সিদ্ধান্ত নেবেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী ইতিমধ্যে নিজের অবস্থানের প্রমাণ দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।

স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকরা

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আইনমন্ত্রী জানান, এ ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। অতীতে যেভাবে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছেন, বর্তমানেও তেমনভাবেই তারা নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের বিষয়ে আশাবাদী। নির্বাচন নিয়ে সরকারের ওপর আস্থা রাখার আহ্বানও জানান তিনি।

নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

এর আগে সকালে ঝিনাইদহ পিটিআই প্রাঙ্গণে নবনির্মিত একাডেমিক-কাম-প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ সময় তিনি ভবনটির উদ্বোধনী ফলক উন্মোচন করেন।

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪)-এর আওতায় ভবনটি নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

নতুন ভবনটি প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম ও প্রশাসনিক কাজ পরিচালনায় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

‘কেউ আইনের ঊর্ধ্বে নন’—ইশরাকের পদত্যাগ ইস্যুতে যা বললেন আইনমন্ত্রী

আপডেট সময় ০৭:৩৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬