ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির রাজধানী রিয়াদের আকাশে হুথি ক্ষেপণাস্ত্র ধ্বংস, ক্ষতিগ্রস্ত স্কুল ও ক্লিনিক

কাগজের খবর ডেস্ক:

রিয়াদের আকাশে হুথি ক্ষেপণাস্ত্র ধ্বংস

সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে রিয়াদের কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে আকাশে থাকা অবস্থাতেই সেসব ক্ষেপণাস্ত্র আটকে দিয়ে ধ্বংস করেছে সৌদি আরবের প্রতিরক্ষা বাহিনী।

তবে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসবশেষের টুকরো পতনের জেরে রিয়াদের একটি স্কুল এবং এক মেডিকেল ক্লিনিকের ক্ষয়ক্ষতি হয়েছে। সৌদির বেসামরিক প্রতিরক্ষা বাহিনী গত কাল ৮ অক্টোবর নিশ্চিত করেছেন এ তথ্য।

সংস্থাটি জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের টুকরোগুলোর আঘাতে বেসমারিক ও জরুরি পরিষেবা সংক্রান্ত স্থাপনাগুলোর বস্তুগত ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী থেকে দেওয়া এক বিবৃতিতে আরও বলা হয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছিল এবং কর্তৃপক্ষ এ ধরনের হামলা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে সম্পর্কে বিবৃতিতে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের ওপর তাদের হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার রিয়াদে ক্ষেপণাস্ত্র ধ্বংসের কয়েক ঘণ্টা আগে সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনি সামরিক জোট এক বিবৃতিতে জানিয়েছিল, তারা রিয়াদকে লক্ষ্য করে ছোড়া দুটি এবং খামিস মুশাইতকে লক্ষ্য করে ছোড়া আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

এর আগে বুধবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছিল। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্যমতে, ওই হামলায় তিনজন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন।

সূত্র : আরব নিউজ

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সৌদির রাজধানী রিয়াদের আকাশে হুথি ক্ষেপণাস্ত্র ধ্বংস, ক্ষতিগ্রস্ত স্কুল ও ক্লিনিক

আপডেট সময় ০৪:৫০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬