তুরস্কের সেনা-আকাশ প্রতিরক্ষা, সৌদিতে নতুন সমীকরণ
সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মোড়। দেশটির প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে তুরস্ক সেনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। সম্ভাব্য এই মোতায়েন বাস্তবায়িত হলে সৌদি আরবের আকাশসীমা সুরক্ষা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় সক্ষমতা আরও বাড়তে পারে।
অন্যদিকে, আফ্রিকার দেশগুলো সরাসরি সামরিক সংঘাতে জড়ানোর পরিবর্তে সতর্ক অবস্থান বজায় রাখছে। সরাসরি যুদ্ধে না গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও কূটনৈতিকভাবে উত্তেজনা নিয়ন্ত্রণের দিকেই তাদের মনোযোগ বেশি।
তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতি এবং আফ্রিকার সরাসরি সংঘাত এড়িয়ে চলার অবস্থান—দুটিই মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। ফলে সৌদি আরবকে ঘিরে তুরস্কের পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর আন্তর্জাতিক মহলের।
ট্যাগস :

























