ঢাকা ০২:০২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেয়া যাক : সামিরা খান মাহি

কাগজের খবর ডেস্ক:

সামিরা খান মাহি

ছোট পর্দার পরিচিত মুখ সামিরা খান মাহি। সাবলীল অভিনয় ও গ্ল্যামারাস উপস্থিতির মাধ্যমে অল্প সময়ের মধ্যেই দর্শকদের নজরে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত সরব থাকেন এই অভিনেত্রী।

সেখানে নিজের নানা মুহূর্ত ও ভাবনা অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন। এরই ধারাবাহিকতায় এবার রোবটের একটি ভিডিও প্রকাশ করে ভিন্নরকম মন্তব্য করেছেন মাহি। তার লেখা ক্যাপশনটি এরই মধ্যে নেটিজেনদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে।

রোবটের একটি ভিডিও শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক।’ মাহির পোস্টের নিচে একজন লিখেছেন, ‘রোবট ঠিক আছে, অন্তত চিট করবে না।’ আরেকজনের মন্তব্য, ‘রোবট ঠিক আছে অন্তত বেইমানি করবে না।’

মাহির এই পোস্টকে ঘিরে নেটিজেনদের এমন মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে মজার এক আবহ। তবে অভিনেত্রীর মন্তব্যটি নিছকই মজার ছলে করা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গল্প তা অবশ্য স্পষ্ট নয়।

২০১৪ সালে একটি রিয়ালিটি শোর মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সামিরা খান মাহি। পরবর্তীতে ‘তরুণ তুর্কী’ ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন তিনি। এরপর ‘পারিবারিক গোলযোগ’, ‘নীড় খোঁজে গাঙচিল’, ‘লাইফ ইন এ মেট্রো’, ‘শুভ্রার ওয়্যারড্রব’, ‘আকাশ বাড়িয়ে দাও’, ‘ম্যাচিং ব্রাদার’, ‘এক পা দু’পা’সহ একাধিক নাটক ও ওয়েব নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেয়া যাক : সামিরা খান মাহি

আপডেট সময় ০৪:২৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬