ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও একসঙ্গে মোশাররফ করিম ও ফারুক আহমেদ

কাগজের খবর ডেস্ক:

মোশাররফ করিম ও ফারুক আহমেদ

বাংলা নাটকে অভিনেতাজুটি যদি খোঁজা হয়, তবে তাদের চেয়ে সফল কিংবা জনপ্রিয় খুঁজে পাওয়া ভার। বহু নাটকে তাদের বন্ধুত্বপূর্ণ রসায়ন মুগ্ধ করেছিল দর্শককে। বিশেষ করে ‘বিহাইন্ড দ্য সিন’, ‘ফাঁদ ও বগার গল্প’, ‘মানিব্যাগ’, ‘বিহাইন্ড দ্য ট্র্যাপ’ কিংবা ‘সিকান্দার বক্স’-এর মতো তুমুল জনপ্রিয় নাটক দিয়েছেন তারা।

হ্যাঁ, মোশাররফ করিম ও ফারুক আহমেদের কথাই বলা হচ্ছে। এই নন্দিত দুই তারকাকে মাঝে অনেকদিন এক পর্দায় পাওয়া যায়নি। দীর্ঘ পাঁচ বছর পর ফের একসঙ্গে হাজির হচ্ছেন মোশাররফ-ফারুক।

‘চেয়ারম্যানের হাসবেন্ড’ নামের নাটকটি নির্মাণ করছেন সুজিত বিশ্বাস। এতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন মোশাররফ ও ফারুক। নাটকের গল্পে বড় ভাইয়ের চরিত্রে থাকা ফারুক আহমেদ নানা ধরনের অদ্ভুত কর্মকাণ্ড ঘটান। এসব বিষয় নিয়ে ছোট ভাই মোশাররফ করিমের সঙ্গে প্রায়ই তার বিরোধ তৈরি হয়।

ফারুক আহমেদ জানান, দীর্ঘ সময় পর দুজনের জন্য উপযুক্ত একটি কাজ এসেছে। সে কারণে তারা বেশ আনন্দ নিয়েই নাটকটিতে অভিনয় করেছেন। পাশাপাশি মোশাররফ করিমের অভিনয় দক্ষতা ও শুটিংয়ের প্রতি তার মনোযোগেরও প্রশংসা করেন তিনি।

নির্মাতা সুজিত বিশ্বাস জানান, নাটকটিতে মোশাররফ করিম ও ফারুক আহমেদ ছাড়াও অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা, সায়কা আহমেদ, নূরে আলম নয়নসহ আরও কয়েকজন।

সম্প্রতি গাজীপুরের পুবাইলে নাটকটির শুটিং শেষ হয়েছে। নির্মাতা জানিয়েছেন, শিগগিরই ‘চেয়ারম্যানের হাসবেন্ড’ নাটকটি ইউটিউবে প্রকাশ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আবারও একসঙ্গে মোশাররফ করিম ও ফারুক আহমেদ

আপডেট সময় ০৬:৪২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬