ঢাকা ০২:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

নিজস্ব সংবাদ :

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নিউইয়র্ক থেকে ফেরার পথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রায় ছয় ঘণ্টার যাত্রাবিরতি করেন তিনি। পরে স্থানীয় সময় রাত ২টার দিকে সেখান থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে ফ্লাইটটি।

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে পাঁচ দিনের এই সফরে প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের মূল কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক, সভা ও সেমিনারে অংশ নেন। সফরকালে বিশ্বনেতা, বিভিন্ন দেশের সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও পার্শ্ববৈঠক করেন তিনি।

এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি শান্তি, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী ৮১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেন, যা প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য। সফরজুড়ে বাংলাদেশের অগ্রাধিকার ও স্বার্থ আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও বৈশ্বিক সহযোগিতা নিয়েও বিভিন্ন পর্যায়ে আলোচনা করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

আপডেট সময় ০২:৫৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬