ঢাকা ০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, জোর পেল প্রতিরক্ষা সহযোগিতা

নিজস্ব সংবাদ :

বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার সেনাসদরে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক এবং প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেনাসদরে গিয়ে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করে। এ সময় দুই পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা নিয়েও আলোচনা করেন।

বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারত্ব ও দক্ষতার প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত। বিশেষ করে ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিকের (ইউএসএআরপিএসি) সঙ্গে যৌথভাবে আয়োজিত ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং’ সামরিক মহড়ায় বাংলাদেশি সেনাসদস্যদের শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদার আচরণের বিষয়টি তিনি তুলে ধরেন।

এর আগে চার দিনের জাপান সফর শেষে রোববার রাতে দেশে ফেরেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আইএসপিআর জানায়, জাপান সফরের সময় আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সেনাপ্রধান। পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থেকে বাংলাদেশি অ্যাথলেটদের উৎসাহ দেন তিনি।

সফরকালে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। ওই বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, জোর পেল প্রতিরক্ষা সহযোগিতা

আপডেট সময় ০২:৩৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬