দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী হেফাজতে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে হেফাজতে নিয়েছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তাকে এমপি হোস্টেল থেকে হেফাজতে নেওয়া হয়। এ সময় ওই ফ্ল্যাট থেকে তার প্রথম স্ত্রী মাকসুদা খানমকেও হেফাজতে নেয় পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি জানান, এটি হত্যা না আত্মহত্যা- সেটি তদন্তের পর জানা যাবে।
সূত্র জানায়, এটি হত্যা নাকি আত্মহত্যা- সেটি নিশ্চিত হতে এবং যদি আত্মহত্যা হয়ে থাকে, সেক্ষেত্রে প্ররোচনা দেওয়া হয়েছে কিনা- সেটি নিশ্চিত হতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকসুদাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মরিয়ম খাতুনের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গত জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় আলোচনায় আসেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। পরে নৈতিক স্খলনের অভিযোগে তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়

























