ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে লিফটের বদলে সিঁড়ি দিয়ে ছয় তলায় উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজস্ব সংবাদ :

রাজধানীর সচিবালয়ে নিজের দপ্তর থেকে বেরিয়ে কৃষি মন্ত্রণালয়ে হেঁটে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সচিবালয়ের ৪ নম্বর ভবনে অবস্থিত কৃষি মন্ত্রণালয়ে যান তিনি।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, কৃষি মন্ত্রণালয়ে যাওয়ার সময় তারেক রহমান লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে ছয়তলায় ওঠেন। এ সময় কৃষিমন্ত্রী আমির উর রশীদও তার সঙ্গে ছিলেন।

মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কৃষি খাতের সামগ্রিক পরিস্থিতি, চলমান কার্যক্রম এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে তিনি আবারও হেঁটে নিচে নেমে আসেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের বিষয়ে সরকার যে গুরুত্ব দিচ্ছে, প্রধানমন্ত্রীর এ ধরনের কর্মকাণ্ড তারই প্রতিফলন। দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারি দপ্তরগুলোকে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ওই কর্মকর্তা জানান, সরকারি অফিসে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমানো, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা নির্দিষ্ট সীমার মধ্যে রাখা এবং দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

এর আগে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সরকারি কাজে চলাফেরায় এমন সাশ্রয়ী আচরণ কর্মকর্তা-কর্মচারীদের জন্যও ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে লিফটের বদলে সিঁড়ি দিয়ে ছয় তলায় উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আপডেট সময় ০৩:৩৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬