ঢাকা ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁধনকে ঘিরে ভেনিসের ঘটনা ‘বিচ্ছিন্ন নয়’, বড় ব্যবস্থার অংশ: আজাদ আবুল কালাম

নিজস্ব সংবাদ :

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে ঘিরে ঘটে যাওয়া হেনস্তার ঘটনাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখছেন না অভিনেতা ও টেলিভিশন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম। তার দাবি, পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিদের লক্ষ্য করে হামলা বা হেনস্তার মাধ্যমে আলোচনায় আসার চেষ্টা করা হচ্ছে। এর পেছনে একটি সংগঠিত বা বৃহত্তর ব্যবস্থার সম্পৃক্ততাও থাকতে পারে বলে মনে করেন তিনি।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বাঁধন প্রসঙ্গে এসব কথা বলেন আজাদ আবুল কালাম।

তিনি বলেন, একজন শিল্পীর রাজনৈতিক মতাদর্শ, ব্যক্তিগত বিশ্বাস কিংবা কোনো আন্দোলনে সম্পৃক্ততা থাকতেই পারে। নিজের অবস্থান ও সামাজিক কর্মকাণ্ড নিয়েও একজন শিল্পীর কাজ করার স্বাধীনতা রয়েছে। তবে এসব কারণে তাকে হামলা বা আক্রমণের লক্ষ্য বানানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আজাদ আবুল কালাম বলেন, বাঁধন দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত। দেশীয় কাজের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও তিনি কাজ করেছেন। ফলে তার একটি পরিচিতি ও পেশাগত অবস্থান তৈরি হয়েছে। এ ধরনের একজন পরিচিত মুখকে লক্ষ্য করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানো হলে সেটিকে সাধারণ ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।

জুলাই আন্দোলনে বাঁধনের সম্পৃক্ততার বিষয়টি সামনে এনে তাকে টার্গেট করা হয়ে থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, ওই আন্দোলনে দেশের বিপুলসংখ্যক মানুষ অংশ নিয়েছিলেন। কিন্তু বিদেশে গিয়ে তাদের সবাইকে তো এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে না। তাই বাঁধনের পরিচিতি ও দৃশ্যমান অবস্থানকে কাজে লাগিয়ে তাকে লক্ষ্য করা হয়ে থাকতে পারে।

ভেনিসের ঘটনার প্রসঙ্গে তিনি আরও বলেন, ঘটনাটি ইতালিতে ঘটেছে বলেই এটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে বিষয়টির গভীরে যাওয়া হবে না। তার মতে, পরিচিত কাউকে আক্রমণ করতে পারলে সেটি দ্রুত আলোচনায় আসে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরাও এক ধরনের প্রচার পেয়ে যায়।

এ ধরনের ঘটনার প্রভাব দেশের ভাবমূর্তির ওপরও পড়তে পারে বলে সতর্ক করেন আজাদ আবুল কালাম। বিদেশের কোনো চলচ্চিত্র উৎসব বা আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণ নিয়ে ভবিষ্যতে নেতিবাচক ধারণা তৈরি হলে তা দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্যও ক্ষতিকর হতে পারে বলে মনে করেন তিনি।

ঘটনার পেছনে অন্য কারও প্ররোচনা বা পরিকল্পনা থাকতে পারে—এমন আশঙ্কাও প্রকাশ করেন এই অভিনেতা। তার মতে, যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজ করতে পারে এবং তাদের পেছনে অন্য কারও নির্দেশনা বা উৎসাহ থাকতে পারে।

গত ৭ সেপ্টেম্বর রাতে ইতালির ভেনিসে একটি চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে অভিনেত্রী বাঁধন হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশের শোবিজ অঙ্গনের অনেকে তার পাশে দাঁড়ান এবং ঘটনার প্রতিবাদ জানান।

তবে একই সাক্ষাৎকারে প্রবাসীদের নিয়ে আজাদ আবুল কালামের একটি মন্তব্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সাক্ষাৎকারে ইউরোপে প্রবাসীদের জীবনযাপন বোঝাতে ‘কামলা খেটে চলে’ ধরনের মন্তব্য করায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। সমালোচকদের বক্তব্য, বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে পরিবার ও দেশের অর্থনীতিতে অবদান রাখা প্রবাসীদের এ ধরনের শব্দচয়নে উল্লেখ করা তাদের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাঁধনকে ঘিরে ভেনিসের ঘটনা ‘বিচ্ছিন্ন নয়’, বড় ব্যবস্থার অংশ: আজাদ আবুল কালাম

আপডেট সময় ০১:০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬