নাটোর লালপুর ২২ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেফতার।
বিপ্লব তালুকদার : নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হাসমত আলী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার ৪ নম্বর আড়বাব ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে লালপুর থানার এসআই মোঃ গৌতম কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার অমৃতপাড়া এলাকার ঢুষপাড়া মোড়ে বাঘা-লালপুর সড়কে অভিযান পরিচালনা করে।
এ সময় হাসমত আলীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার হাসমত আলী লালপুর উপজেলার ঢুষপাড়া গ্রামের মোঃ কইর উদ্দিনের ছেলে।
ট্যাগস :

























