১৬ সেপ্টেম্বরই কি পূজা চেরীর বিয়ে?
সামাজিক মাধ্যমে তার বিয়ে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গুঞ্জন ছড়িয়েছে, আগামী বুধবারই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন চিত্রনায়িকা পূজা চেরী।
বিয়ের সাজে ছবি, সঙ্গে নির্দিষ্ট তারিখ—সব মিলিয়ে চিত্রনায়িকা পূজা চেরীর বিয়ে নিয়ে শোবিজে যেন বিয়ের আমেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আগামী ১৬ সেপ্টেম্বরই নাকি বসতে পারে তার বিয়ের আসর। তবে এত গুঞ্জনের মধ্যেই গুরুত্বপূর্ণ কথাটি জানালেন পূজা নিজেই।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে পূজা জানান, বিয়ের খবর সত্যি হলে সেটি সবার আগে তার মুখ থেকেই জানতে পারবেন সবাই। বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনে কান না দেয়ার অনুরোধও করেছেন এই অভিনেত্রী।
নিজের দেয়া বক্তব্যে পূজা লেখেন, বিয়ের তারিখসহ যাবতীয় তথ্য তিনি নিজেই প্রকাশ করবেন। একই সঙ্গে মিথ্যা ও ভুয়া খবর ছড়ানো বন্ধ করার আহ্বান জানান তিনি।
ট্যাগস :

























