ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘মিস ওয়ার্ল্ড’ হলেন ভিয়েতনামের জোহেইরি মোলা

কাগজের খবর ডেস্ক:

জোহেইরি মোলা

৭৩তম মিস ওয়ার্ল্ডে ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে বিশ্বসুন্দরীর মুকুট জিতেছেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস। গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে বিজয়ী ঘোষণা করা হয় তাকে। রাজকীয় এই আয়োজনে তাকে মুকুট পরিয়ে দেন বিদায়ী মিস ওয়ার্ল্ড থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি। প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন স্পেনের এলিজাবেথ রেনেস আলাবার্ন এবং দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া শেঠি।

এর আগে মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক ২০২৫ প্রতিযোগিতায় সেরা হন জোহেইরি। সেই সাফল্যের ধারাবাহিকতায় আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান তিনি।

মডেলিং ও ফ্যাশন অঙ্গনে পরিচিত মুখ জোহেইরি মোলা একইসঙ্গে শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী হিসেবেও কাজ করছেন। নানা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার পাশাপাশি মডেলিংয়ে নিজের দক্ষতারও পরিচয় দিয়েছেন তিনি।

তবে জোহাইরি মোলার এই জয় কেবল পোশাক, মুকুট কিংবা মঞ্চের উপস্থিতির ওপর নির্ভর করে আসেনি। তার এই জয়ের পথচলা বিউটি উইথ এ পারপাস, অর্থাৎ উদ্দেশ্যমূলক সৌন্দর্য দর্শন এবং প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের ইংরেজি শিক্ষা নিয়ে তার সামাজিক কর্মকা-ের সঙ্গে গভীরভাবে যুক্ত। মোলা একাধারে শিক্ষাবিদ, সামাজিক সংগঠক, যোগাযোগ বিশেষজ্ঞ এবং পেশাদার মডেল। মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী, তিনি ইউনিভার্সিদাদ ইবেরো আমেরিকানা থেকে বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে ডিগ্রি অর্জন করেছেন। তিনি ‘ভয়েসেস অব টুমরোর’ প্রতিষ্ঠাতা ও সভাপতি, যা সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের শিশু ও যুবকদের ইংরেজি শিক্ষা বিস্তারে কাজ করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‘মিস ওয়ার্ল্ড’ হলেন ভিয়েতনামের জোহেইরি মোলা

আপডেট সময় ০৫:২৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬