ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে বই পড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

নিজস্ব সংবাদ :

ঢাকা: তরুণ প্রজন্মকে মাদক ও অতিরিক্ত মোবাইল ব্যবহারের আসক্তি থেকে বের করে আনতে তাদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেছেন, একটি জ্ঞানভিত্তিক ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তুলতে ভালো বইয়ের বিকল্প নেই। শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার সুযোগ তৈরি করার পাশাপাশি এ বিষয়ে তাদের উৎসাহিত করতে হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি স্থানীয় হোটেলে বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘যৌথ উদ্যোগে বইপড়া কর্মসূচির ১২ বছর’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র ও সমাজের নেতৃত্ব দেবে। তাই তাদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, মানবিক মূল্যবোধ ও সৃজনশীল চিন্তার অধিকারী হিসেবেও গড়ে তুলতে হবে। ভালো বই পড়ার অভ্যাস এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও সৃজনশীল শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। একই সঙ্গে খেলাধুলা, সংস্কৃতি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তার মতে, শিক্ষার সঙ্গে সৃজনশীলতা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের সমন্বয় ঘটাতে পারলে ভবিষ্যৎ প্রজন্মকে আরও দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, সমাজের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থার সামাজিক দায়বদ্ধতারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির আওতায় প্রতিষ্ঠানগুলোকে মানবিক, সৃজনশীল ও জ্ঞানমনস্ক প্রজন্ম তৈরির কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খন্দকার মো. আসাদুজ্জামান এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির বক্তব্য দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে বই পড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

আপডেট সময় ০২:৫১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬