ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে এসবি কর্মকর্তা আলতাব হত্যা: মুন্সীগঞ্জ থেকে এজাহারভুক্ত ৪ আসামি গ্রেপ্তার

নিজস্ব সংবাদ :

ঢাকা: সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) মো. আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত চার আসামিকে মুন্সীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

র‌্যাব জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত তথ্য সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে। সেখানে র‌্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান আসামিদের পরিচয়, হত্যার পেছনের কারণ এবং ঘটনার বিস্তারিত তুলে ধরবেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে সাভারের আমিনবাজারের বড়দেশি এলাকায় আলতাব হোসেন তার ছেলের পোশাক কারখানায় অবস্থানকালে হামলার শিকার হন। একদল ব্যক্তি কারখানায় ঢুকে তাকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও পরে তার মৃত্যু হয়। এ সময় আলতাবের ছোট ছেলেকেও মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত আলতাব হোসেন পুলিশের বিশেষ শাখার (এসবি) মালিবাগ কার্যালয়ে উপপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রূপনাই গাছপাড়া এলাকায়।

পরিবার নিয়ে তিনি সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করেন। মামলার পর পুলিশ এরই মধ্যে আরও একজনকে গ্রেপ্তার করেছে। এবার র‌্যাবের অভিযানে এজাহারভুক্ত চার আসামি গ্রেপ্তার হওয়ায় মামলার তদন্তে নতুন অগ্রগতি এসেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সাভারে এসবি কর্মকর্তা আলতাব হত্যা: মুন্সীগঞ্জ থেকে এজাহারভুক্ত ৪ আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০২:৩৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬