বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জার্মানি তে আলোচনা সভা ।
কাগজের খবর প্রতিবেদক :
জার্মানির বায়ার্ন বিএনপি র উদ্যোগে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া র আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ জালাল উদ্দীন, শিব্বির আহম্মেদ সেলিম, হারাজ চৌধুরী আনিজ, মনির হোসেন চয়ন, শাহীন ভূঁইয়া, আবুল বাশার সোহাগ, সিদ্দিকুর রহমান,শিপন রহমান,আরিফ সরকার রাশেদ খান,ও মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন , বিএনপির ৪৮ বছরের পথচলা শুধু একটি রাজনৈতিক দলের ইতিহাস নয়—এটি লাখো নেতাকর্মীর ত্যাগ, সংগ্রাম, নির্যাতন ও ভালোবাসার ইতিহাস। অসংখ্য ত্যাগী নেতাকর্মীর আত্মত্যাগ আমাদের হৃদয়ে চিরদিন অম্লান হয়ে থাকবে। আমরা প্রবাসে থেকেও বাংলাদেশের মানুষের গণতন্ত্র, ভোটাধিকার, ন্যায়বিচার ও একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন বুকে ধারণ করে এগিয়ে যেতে চাই। বক্তারা আরো বলেন, আসুন, দলের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও দলের জন্য কাজ করি। আল্লাহ আমাদের প্রিয় বাংলাদেশকে শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের পথে এগিয়ে নিন এবং বিএনপির সকল প্রয়াত নেতাকর্মীকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
ট্যাগস :






















