ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে পানি সরবরাহে নতুন পিপিপি মডেল, যুক্ত হচ্ছে বেসরকারি খাত

নিজস্ব সংবাদ :

জনস্বার্থে বাস্তবায়ন করা প্রকল্পগুলোর অর্থায়নে নির্দিষ্ট কোনো একটি উৎসের ওপর নির্ভরশীল না থেকে বিকল্প ও বহুমুখী অর্থনৈতিক কাঠামোর দিকে এগোচ্ছে সরকার। একই সঙ্গে নাগরিক সেবার মান বাড়াতে বিভিন্ন প্রকল্পের পরিচালনা ও রক্ষণাবেক্ষণে বেসরকারি প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগীদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে চট্টগ্রাম নগরীতে পানি সরবরাহে নতুন পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেল চালুর লক্ষ্যে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশন ও ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজের মধ্যে এ সমঝোতা চুক্তি সই হয়। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নগরীর নাগরিকদের জন্য নিরবচ্ছিন্ন ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, চট্টগ্রামের নদী ও খালগুলোকে শুধু পানি নিষ্কাশনের কাজে সীমাবদ্ধ না রেখে পণ্য পরিবহনের উপযোগী করে গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। এ কারণে নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রেও পিপিপি ব্যবস্থাকে কাজে লাগানো হবে। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে।

নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক ও কারিগরি সহযোগিতায় শুরু হওয়া এই পাইলট প্রকল্পের আওতায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পানির চাহিদা নির্ধারণ, সম্ভাব্য মডেল যাচাই এবং তা পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে। প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী সময়ে নগরীর অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ও বাণিজ্য এবং উন্নয়ন বিভাগের প্রধান ইয়ানা ভ্যান ডার লিন্ডেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন। পরে চট্টগ্রাম ওয়াসা, ম্যাক্স ফাউন্ডেশন ও ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজের প্রতিনিধিদের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চট্টগ্রামে পানি সরবরাহে নতুন পিপিপি মডেল, যুক্ত হচ্ছে বেসরকারি খাত

আপডেট সময় ০৫:০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬