ঢাকা ০২:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এথেন্সে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবশ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী।

নিজস্ব সংবাদ :

কামরুজ্জামান ভূঁইয়া ডালিম গ্ৰিস।

গ্রিসের রাজধানী এথেন্সে বসবাসরত বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে অনুষ্ঠিত এ জন্মাষ্টমী উৎসবে অংশ নেন প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের সনাতন ধর্মাবলম্বীরা।

দিনটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিল শ্রীকৃষ্ণের পূজা-অর্চনা, ধর্মীয় আলোচনা, ভজন-কীর্তন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। ভক্তদের উপস্থিতিতে পুরো আয়োজন পরিণত হয় এক আনন্দঘন ও ধর্মীয় আবহে।

পরিবার-পরিজন নিয়ে অনুষ্ঠানে যোগ দেন এথেন্সে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীরা। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবের পরিবেশ হয়ে ওঠে আরও প্রাণবন্ত।

ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি প্রবাসের মাটিতে নিজেদের ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

তারা বলেন, বিদেশের মাটিতে এমন আয়োজন শুধু ধর্মীয় উৎসব উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করে।

শ্রীকৃষ্ণের জন্মতিথিকে ঘিরে আয়োজিত এ উৎসবে ভক্তরা দেশ, জাতি ও সমাজের শান্তি, সমৃদ্ধি এবং সকলের মঙ্গল কামনা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

এথেন্সে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবশ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী।

আপডেট সময় ০৯:০৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬