ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মরুর বুকে বাংলার উৎসব, তায়েফে প্রথমবার ‘তায়েফ সিজন’ — তারকাদের নিয়ে প্রবাসীদের মহামিলনমেলা

নিজস্ব সংবাদ :

সৌদি আরবের নৈসর্গিক সৌন্দর্যের শহর তায়েফে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশি সংস্কৃতির অন্যতম বড় আয়োজন ‘তায়েফ সিজন ২০২৬’।

আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ তায়েফে অনুষ্ঠিত হবে এই বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা। দেশীয় তারকা শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে একত্রিত হবেন সৌদি আরবে বসবাসরত হাজারো প্রবাসী বাংলাদেশি।

প্রবাসীদের বিনোদন, বাংলা সংস্কৃতির প্রচার এবং পারস্পরিক বন্ধন আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এই বৃহৎ আয়োজন করছে আল আইয়াত রয়েল ইভেন্ট।

আয়োজক প্রতিষ্ঠান আল আইয়াত রয়েল ইভেন্টের সিইও আই কে উজ্জ্বল বলেন—“তায়েফ সিজন শুধু একটি অনুষ্ঠান নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি মিলনমেলার আয়োজন। আমরা চাই, পরিবার নিয়ে সবাই এসে বাংলা সংস্কৃতির এই উৎসবে অংশগ্রহণ করুক। একটি নিরাপদ ও আনন্দঘন পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।”

আয়োজকরা জানান, অনুষ্ঠানের নিরাপত্তার জন্য থাকবে দুই শতাধিক নিরাপত্তাকর্মী, পাঁচ হাজার গাড়ির পার্কিং ব্যবস্থা, জরুরি চিকিৎসার জন্য বিশেষ মেডিকেল টিম এবং ফায়ার সার্ভিসের সহযোগিতা।

আল আইয়াত রয়েল ইভেন্টের চেয়ারম্যান মিসেস আজিজা আব্দুল গফুরের সার্বিক তত্ত্বাবধানে এবং ইভেন্ট ম্যানেজার আকিলা হাসান, ফাহিমের হানিছ সরকার উজ্জ্বল ও নোমান এর ব্যবস্থাপনায় এগিয়ে চলছে আয়োজনে শেষ মুহূর্তের প্রস্তুতি।

এই সাংস্কৃতিক সন্ধ্যায় মঞ্চ মাতাবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী বিউটি খান, নাজমা সুইটি, পারভেজ খান ও গামছা পলাশ। পাশাপাশি থাকছেন স্থানীয় প্রতিভাবান শিল্পী আকিলা, আশা ও চ্যানেল আই খুদে গানরাজ ইমরান।

অনুষ্ঠানে থাকবে আকর্ষণীয় নৃত্য পরিবেশনা ও ডিজে শো, যা পুরো আয়োজনকে করে তুলবে আরও প্রাণবন্ত।

মরুর বুকে বাংলা সংস্কৃতির এই মিলনমেলায় অংশ নিতে সৌদি আরবে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

তায়েফ সিজন ২০২৬ — প্রবাসীদের আনন্দ, ঐক্য ও বাংলা সংস্কৃতির এক অনন্য উৎসব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মরুর বুকে বাংলার উৎসব, তায়েফে প্রথমবার ‘তায়েফ সিজন’ — তারকাদের নিয়ে প্রবাসীদের মহামিলনমেলা

আপডেট সময় ০৫:১১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬