ঢাকা ০১:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেওয়ার পরিকল্পনা

নিজস্ব সংবাদ :

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করা ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থীকে ট্যাব উপহার দেওয়ার পরিকল্পনা করছে সরকার। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও আগ্রহী ও মনোযোগী করতে এ উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী এবং ৫২ হাজার ৭৮০ জন ছাত্র।

মন্ত্রী বলেন, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের হাতে ট্যাব তুলে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা এসেছে। শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে আগ্রহী হয়, সেই লক্ষ্যেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এর পাশাপাশি তাদের উপহার হিসেবে ট্যাব দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা চলছে।

শিক্ষামন্ত্রীর ভাষ্য, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ দেওয়ার মাধ্যমে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়ানো সম্ভব। তাই শিক্ষার্থীদের জন্য ট্যাব দেওয়ার উদ্যোগকে তিনি একটি উৎসাহব্যঞ্জক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

এদিকে মেয়েদের শিক্ষায় আরও উৎসাহিত করতে দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, দেশের প্রায় ১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিটি শ্রেণির ছাত্রীদের শিক্ষায় আগ্রহ বাড়াতে ‘পিংক সাইকেল’ দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ সৃষ্টি এবং শিক্ষার প্রতি তাদের মনোযোগ বাড়াতেই এসব পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান ড. আ ন ম এহছানুল হক মিলন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেওয়ার পরিকল্পনা

আপডেট সময় ০২:২৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬