ঢাকা ১২:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাসপোর্ট সেবা বিদেশি প্রতিষ্ঠানের হাতে না দেওয়ার দাবি জেদ্দা প্রবাসী সচেতন নাগরিকদের

নিজস্ব সংবাদ :

জেদ্দা, সৌদি আরব: বাংলাদেশের পাসপোর্ট সেবা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে না দেওয়া এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জেদ্দায় সংবাদ সম্মেলন করেছে প্রবাসী বাংলাদেশি সচেতন নাগরিকরা।

জেদ্দার স্থানীয় হোটেল আল আয়াতে ৩১ আগস্ট সোমবার অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রবাসী বাংলাদেশি সচেতন নাগরিক মহল। এ সময় বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইনভেন্টর মোহাম্মদ কামাল, শুভেচ্ছা ব্যান্ডের কর্ণধার আজিজুল হক মিলন, বিশিষ্ট ব্যবসায়ী সুমন, কামাল ও রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, পাসপোর্ট সেবা একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়। নাগরিকদের ব্যক্তিগত ও বায়োমেট্রিক তথ্য কোনো বিদেশি প্রতিষ্ঠানের হাতে গেলে তথ্য নিরাপত্তা ও ডিজিটাল সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়তে পারে।
তারা বলেন, সৌদি আরবে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন। প্রবাসীদের ভোগান্তি কমাতে বাংলাদেশি ব্যবস্থাপনায় ই-পাসপোর্ট ও বায়োমেট্রিক সেবা আরও সহজ ও সম্প্রসারণ করা প্রয়োজন।

প্রবাসী সচেতন নাগরিকরা দাবি জানান, পাসপোর্ট সেবা দেশীয় প্রতিষ্ঠান ও দক্ষ জনবলের মাধ্যমে পরিচালনা করা হোক। এতে নাগরিক তথ্যের নিরাপত্তার পাশাপাশি দেশের কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহেও ইতিবাচক প্রভাব পড়বে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

পাসপোর্ট সেবা বিদেশি প্রতিষ্ঠানের হাতে না দেওয়ার দাবি জেদ্দা প্রবাসী সচেতন নাগরিকদের

আপডেট সময় ১২:৫১:০৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬