ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আসিফের মন্তব্য, কঠোর সমালোচনায় রাশেদ খান

নিজস্ব সংবাদ :

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে নিয়ে গায়ক আসিফ আকবরের সাম্প্রতিক মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে আসিফ আকবরের সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে রাশেদ খান দাবি করেন, অতীতে আদালতে আসিফ আকবর মদ্যপানের কারণ হিসেবে মাথার সমস্যার কথা জানিয়েছিলেন। সেই প্রসঙ্গ টেনে তিনি আসিফের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন।

রাশেদ খান লেখেন, ২০২৬ সালের ২৪ মার্চ ক্রিকেটার সাকিব আল হাসানের জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে আসিফ আকবর লন্ডনে গিয়েছিলেন। এ নিয়ে তখন সমালোচনাও হয়েছিল। রাশেদের ভাষ্য, আসিফের কথিত ‘মাথার সমস্যা’র কারণেই হয়তো ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বিসিবির পরিচালক হওয়ার বিষয়টিও স্ট্যাটাসে তুলে ধরেন রাশেদ খান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসিফ আকবর বিসিবির পরিচালক হয়েছিলেন। পরবর্তীতে ওই পদে থাকতে না পারায় তিনি ক্ষুব্ধ হয়ে থাকতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে নিয়ে আসিফ আকবরের একটি মন্তব্যেরও তীব্র প্রতিবাদ জানান রাশেদ। আসিফের বক্তব্য ছিল, ‘এই লোক গুম ছিলো নাকি লুকিয়ে ছিলো, আল্লাহ জানেন, স্যুট পরে এসে এখন সংবিধান শেখাচ্ছে।’

এই বক্তব্যের সমালোচনা করে রাশেদ খান প্রশ্ন তোলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করার সময় আসিফ আকবরের মানসিক অবস্থা ঠিক ছিল কি না। একই সঙ্গে বক্তব্য দেওয়ার আগে দায়িত্বশীলতা বজায় রাখার পরামর্শও দেন তিনি।

গুমের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে আসিফ আকবরের মন্তব্যকে বিশেষভাবে আপত্তিকর বলে উল্লেখ করেন রাশেদ খান। তার দাবি, গুম নিয়ে কটাক্ষ করার যে ধরনের ভাষা আসিফ ব্যবহার করেছেন, তা অতীতে শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

তবে রাজনৈতিক সমালোচনা করার অধিকার নিয়ে আপত্তি নেই জানিয়ে রাশেদ খান বলেন, কোনো রাজনৈতিক অবস্থান বা সমালোচনার কারণে তিনি প্রতিবাদ করতেন না। কিন্তু গুমের মতো গুরুতর একটি বিষয় নিয়ে কটাক্ষ করায় তাকে বক্তব্যের জবাব দিতে হয়েছে।

স্ট্যাটাসের শেষাংশে নিজের ব্যক্তিগত পছন্দের কথাও তুলে ধরেন রাশেদ খান। তিনি বলেন, ছোটবেলা থেকেই আসিফ আকবরের গান তার ভালো লাগত এবং প্রিয় শিল্পীদের তালিকায় আসিফও ছিলেন। বিএনপির অনেক নেতাকর্মী-সমর্থকও তাকে পছন্দ করেন বলে উল্লেখ করেন তিনি।

রাশেদ খান আরও বলেন, শিল্পী বা তারকাদের দলীয় রাজনীতিতে জড়ানো থেকে বিরত থাকাই ভালো। তার মতে, রাজনৈতিক পরিচয়ে জড়িয়ে পড়লে একজন জনপ্রিয় শিল্পীও সাধারণ মানুষের কাছে বিতর্কিত হয়ে উঠতে পারেন।

সবশেষে আসিফ আকবরের উদ্দেশে রাশেদ খান লেখেন, ‘প্রিয় আসিফ আকবর ভাই’, তাকে মানুষ ভালোবাসে এবং সেই ভালোবাসার প্রতিদান বিতর্কিত বক্তব্যের মাধ্যমে না দেওয়াই উচিত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আসিফের মন্তব্য, কঠোর সমালোচনায় রাশেদ খান

আপডেট সময় ০২:৪৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬